1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা বেড়ায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পাবনা বেড়ায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চত করি” এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনার বেড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুই জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রেষ্ঠ দুই জয়িতা হলেন, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী নতুনভারেঙ্গা ইউনিয়নের নতুনভারেঙ্গা গ্রামের কামরুন নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কৈটোলা ইউনিয়নের জয়নগর গ্রামের নাসিমা খাতুন।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিছ ফাতেমা।

বেড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জয়িতা কামরুন নাহান, নাসিমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি নুসরাত কবীর,এলজিইডির বেড়া উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান প্রমূখ

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park