1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মনোহরপুর ব্র্যাক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পাবনার মনোহরপুরে উৎসবমুখর পরিবেশে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পাবনা জেলা ব্র্যাক সমন্বয়কারী মারুফ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মনিরুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফরিদুজ্জামান এবং মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনতাজ আলী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, সাবেক পোস্ট মাস্টার আব্দুল লতিফ এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি সোশ্যাল এন্টারপ্রাইজের এলাকা ব্যবস্থাপক রাজন দাস।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম রাশেদ। শিক্ষক হাসিবুর রহমান বাপ্পি ও নার্গিস আক্তারের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বিভিন্ন ইভেন্টের খেলাধুলা পরিচালনা করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লাফসহ বিভিন্ন ক্রীড়া এবং গান, নাচ ও আবৃত্তির মতো সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​বিকেলে সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park