1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জুলুম নির্যাতনেও শিবির দুর্বল হয়নি, শক্তিশালী হয়েছে: রাজিবুর রহমান পলাশ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

‎ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, শত জেল জুলুম নিযার্তনে ইসলামী ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যায়নি। সামনে যদি কোন ফ্যাসিস্ট শিবিরকে দমাতে চায় সেটিও পারবে না ইনশাআল্লাহ।  সংগঠন এক মিনিটের জন্য দুর্বল হয়নি বরং শক্তিশালী হয়েছে। বিপ্লবের একটি ধাপ হলো বিরোধী দল হওয়া। সেটি আমরা হয়েছি। প্রত্যেক জনশক্তির মধ্যে বিপ্লবের চেতনা রাখতে হবে।

‎শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ছাত্রশিবির পাবনা জেলা শাখা আয়োজিত সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষে দেশব্যাপী জনজোয়ারের তৈরি হয়েছে। আগামীতে বিপুল ভোটে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। শিবিরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। যোগ্য নাগরিক হতে নিজেকে গড়ে তুলতে হবে। প্রতিভাবান শিক্ষার্থীকে রিক্রুটিং করতে হবে।

‎শিবিরের এই সাবেক সভাপতি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। প্রতিটি কাজে শিবিরের কর্মীরা সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে তা সম্পন্ন করার চেষ্টা করে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ তৈরি করাও শিবিরের লক্ষ্য।

‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়াই ছাত্রশিবিরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অস্ত্রের রাজনীতি, মাদক ও হানাহানির রাজনীতি শিবির আর চায়না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। এজন্য ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।

‎ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সেক্রেটারি সঞ্চালক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মুন্নাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম,

‎মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মুহা: মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার নাঈম হোসাইন, পাবনা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম সোহেল, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. আলমগীর ইউসুফ, শহর সভাপতি এসএম হাবিবুল্লাহ প্রমুখ।

‎

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park