1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের জন্মজয়ন্তী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে পাবনা সংস্কৃতি কেন্দ্র আয়োজিত পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে ও রুহুল আমীন রিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল হাসান।

প্রধান অতিথি বলেন,“কবি ফররুখ আহমদ ছিলেন এমন এক সাহিত্য পুরুষ যিনি বাংলার কাব্যভূমিতে ইসলামী চেতনা, মানবতা, ও জাতীয় চেতনাকে এক সূত্রে বেঁধেছেন। তাঁর কবিতায় যেমন আছে গভীর ধর্মীয় প্রেরণা, তেমনি আছে সামাজিক ন্যায়বোধ ও স্বাধীনতার চেতনা। আজকের তরুণ প্রজন্ম যদি ফররুখ আহমদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করতে পারে, তবে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব।”

‎তিনি আরও বলেন, “ফররুখ আহমদ কেবল কবি নন, তিনি ছিলেন এক চিন্তাশীল দার্শনিক, যিনি তার কবিতার মাধ্যমে বাঙালি মুসলমানের আত্মপরিচয় পুনরুদ্ধারে অবদান রেখেছেন। তাঁর লেখনী আমাদের শেখায়—নিজেকে জানো, নিজের মাটিকে ভালোবাসো, আর সত্য ও ন্যায়ের পথে থেকো।”

‎কামরুল হাসান, ফররুখ আহমদের কবিতার কিছু পঙ্‌ক্তি উদ্ধৃত করে তরুণ সমাজকে সাহিত্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। তিনি বলেন, “আজ যখন সমাজে নৈতিক অবক্ষয় বেড়ে চলছে, তখন ফররুখ আহমদের সাহিত্য আমাদের জন্য এক আলোকবর্তিকা। তাঁর রচনাগুলো পড়া, বোঝা এবং জীবনে প্রয়োগ করাই হবে প্রকৃত শ্রদ্ধা।’

‎পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন, পরিচালক আখতার উদ্দিন। কবিতা আবৃত্তি করেন, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সহসভাপতি আমানুল্লাহ আমান, রুহুল আমীন রিয়াজী। এছাড়াও বক্তব্য দেন, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভা সেমিনার সম্পাদক রফিকুল ইসলাম হুদা। এসময় পাবনা সংস্কৃতি কেন্দ্রের অন্যান্য সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park