1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

ভাঁড়ারায় নূর ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের নূর ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) রাতে ইউনিয়নের খয়েরবাগান দাখিল মাদরাসা মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

নূর ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও মোটিভেশনাল আলোচক (কানাডা প্রবাসী) মো.শমসের আলী হেলাল। বিশেষ অতিথি ছিলেন, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের স্ত্রী মোছা.হেনা খাতুন।

বক্তারা আলোচনা সভায় বলেন, নূর ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নের সর্বস্তরে ছড়িয়ে পড়বে। আমরাও এ সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব বলে আশা প্রকাশ করেন। তারা আরও বলেন, একটি সমাজকে আলোকিত করতে হলে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা ব্যাপক অবদান রাখে। দেশের প্রতিটি এলাকায় এমন সংগঠন থাকলে সমাজ অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। সমাজে কেউ অবহেলিত থাকত না। যেহেতু নূর ফাউন্ডেশনের কার্যক্রম চলে আসছে তাহলে এটাকে বেগবান কিভাবে করা যায় সেই দিক নিয়ে সকলকে কাজ করতে হবে।

এদিন সন্ধায় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী মো.ওবায়দুল্লাহ তারেক, সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক আতিক তাশরিফ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শি়ল্পী পিএম মিজান, এনাম খান, পাবনা সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক আব্দুল মোমিন, নাট্যকার ও অভিনয় শিল্পী নুরুল ইসলাম উজ্জ্বল, নাট্যকার ও অভিনয় শিল্পী জিলহজ, হাফিজুর রহমান, তারেক মাহমুদ,  সিয়াম শাহরিয়ার প্রমুখ।

নূর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বাবুল আক্তার বাবু বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সমাজকে বিকাশিত করা হয়। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো যায়। সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়। তিনি আরও বলেন, ২০২০ সালে একদল উদ্যোমী তরুণদের নিয়ে এই ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি। এলাকার গরীব মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য বই খাতা ও অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে। মেধাবীদের বৃত্তি দেওয়া হচ্ছে। উঠতী বয়সীরা যাতে মাদকের দিকে ধাপিত না হতে পারে সেটি নিয়েও কাজ করা হচ্ছে। বাল্য বিবাহ রোধে কাজ করা হচ্ছে। স্কুলের সামনে যাতে মেয়েদের ইভিটিজিং করতে না পারে সেটিরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রামীণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে সব মানুষের জন্য বিনামূল্যে  চিকিৎসা ক্যাম্প করা হয়। সুস্থ সাংস্কৃতিক বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে । মানবসেবা করে আল্লাহর সন্তোষ অর্জন করাই আমাদের মুল টার্গেট। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামনের বছর এর চেয়েও বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। নূর ফাউন্ডেশনের নূর চতুর্দিকে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল মতিন।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park