1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

সাংবাদিক জাকির সেলিমের পিতা আর নেই

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য ও নবনির্বাচিত অর্থ সম্পাদক সাংবাদিক জাকির সেলিমের পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ জুন) বেলা ৩টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মরহুম আবু বকর সিদ্দিকের ছেলে জাকির সেলিম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত ১৯ জুন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা ধরা পড়ে। তারপর থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

প্রসঙ্গত, মরহুম আবু বকর সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরোপকারী, দানশীল ও সাদা মনের মানুষ হিসেবে তার সুনাম রয়েছে। এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছিলেন।

রাজশাহী থেকে চাটমোহরের হান্ডিয়ালে নিজ বাড়িতে নেবার পর জানাযা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park