1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ইউরোপে প্রচণ্ড গরমে বছরে পৌনে দুই লাখ মানুষের মৃত্যু হচ্ছে

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

ইউরোপে প্রচণ্ড গরম বছরে এক লাখ ৭৫ হাজারের বেশি মানুষের প্রাণ কাড়ছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপের দেশগুলোতে দ্রুত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপ শাখা গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

ডাব্লিউএইচও জানিয়েছে, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর বিশ্বে চার লাখ ৮৯ হাজার মানুষ গরমে মারা গেছে।

মৃতদের মধ্যে ইউরোপে রয়েছে ৩৬ শতাংশ। সেই হিসাবে গড়ে এক লাখ ৭৬ হাজার ৪০ জন ইউরোপে প্রতিবছর মারা গেছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির গড়ের তুলনায় ইউরোপে দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। ডাব্লিউএইচওর ইউরোপ শাখার প্রধান হ্যান্স ক্লুজ জানান, গরমে দিনশেষে চরম মূল্য দিচ্ছে জনগণ।

গত দুই দশকে গরমজনিত কারণে ওই অঞ্চলে মৃত্যুর হার অন্তত ৩০ শতাংশ বেড়েছে। গরমকাল দীর্ঘায়িত হওয়ার ফলে ফুসফুসের সমস্যা, মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং ডায়াবেটিকসংক্রান্ত জটিলতা বাড়ছে। তীব্র গরম বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সামনের বছরগুলোতে গরমে মৃত্যুর সংখ্যা বাড়বে।

ইউরোপে উষ্ণতম তিনটি বছরের সব কটিই ২০২০ সালের পর ঘটেছে। এ ছাড়া উষ্ণতম ১০ বছরের সব কটিই ঘটেছে ২০০৭ সালের পর। সূত্র : এএফপি

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park