
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির উদ্যোগে বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে পাবনা সদরের দোগাছি ইউনিয়নের বাংলাবাজারের লঞ্চঘাট এলাকায় শতাধিক মানুষের নিকট বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়। এসময় বাংলা বাজার লঞ্চ ঘাট ভাটা পাড়া কমিউনিটিতে বৃক্ষরোপণ রোপন করা হয়।
রোটারিয়ান আবু মোর্শেদর ( প্রোজেক্ট চেয়ার ) পরিকল্পনায় , রোটারিয়ান সিরাজুল ইসলামের সহযোগিতায় এ কাজ সম্পন্ন করা হয়।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন,জীববৈচিত্র্য সংরক্ষণ, মরুকরণ প্রক্রিয়া রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে দেশের পরিবেশ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না , আই পিপি মো জিল্লুর রহমানসহ সকল পর্যায়ের রোটারিয়ান বৃন্দ। স্পন্সর করেন সেক্রেটারি রোটারিয়ান মোস্তফা রিয়াজ শাহরিয়ার।