
কলমে- মনিরুজ্জামান খান
দূর্গন্ধ পাও? দূর্গন্ধ?
মনুষ্যত্ব পচা দূর্গন্ধ?
লাশ দেখতে পাও?
লাশ? বিবেকের লাশ?
বাদ যায়নি দয়া ,মায়া,মমতাও ৷
আমিও বোধ হয় ওই লাশের সারিতে।
জেগে উঠতে চাই দূর্দান্ত প্রতাপে।
মনুষ্যত্বের পচা দুর্গন্ধে ঝি ঝি করে মাথা।
দাঁড়াতে পারি না, বিবেকের অপমৃত্যু।
বেঁচে আছে কেবল লোভ আর দম্ভ।
ওরাই থাক।