1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রিক্সাচালককে আর্থিক সহায়তা বিএনপি নেতার

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ও দগ্ধ রিক্সাচালক মোঃ সাইদুল ইসলামের সার্বিক খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার বাংলাবাজারস্থ দক্ষিন রামচন্দ্রপুর পূর্বপাড়ায় দগ্ধ
মোঃ সাইদুল ইসলামের বাড়িতে খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা দেন বিএনপির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, বিএনপি নেতা মো: ফরিদ, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এস এম আদনান উদ্দিন, সদস্য কাওসার হোসেন,পাবনা জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, সদর উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন সান প্রমুখ।

আহত রিক্সাচালক মোঃ সাইদুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন।

উল্লেখ্য, রিক্সাচালক সাইদুল ঢাকার ধানমণ্ডি ২নং সিটি কলেজের সামনে আন্দোলনে আহত হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park