1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সমাজে বৈষম্য দূর করতে সকল শ্রেণি পেশার মানুষকে সোচ্চার হতে হবে : হাসান জাফির তুহিন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

পাবনা সুজানগরে রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশালকর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাণীনগর বিলগাজনা উচ্চ বিদ্যালয় মাঠে মাহ্তাব আলী মৃর্ধার সভাপতিত্বে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবীদ হাসান জাফির তুহিন বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে সকল শ্রেণি পেশার মানুষকে সোচ্চার হতে হবে। বিএনপি সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি নেতাকর্মীরা সংকল্পবদ্ধ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আঃ রউফ, পৌর বিএনপির সদস্য সচিব মো: জসিম বিশ্বাস, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিবুল হক শাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে সকল বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করে যেতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park