1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের আয়োজনে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল ৯ টায় সদর হাসপাতাল রোডস্থ আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি শুরু হয়ে জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে ফিরে আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে় আইডিয়াল শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান আইডিয়াল নার্সিং কলেজ, ম্যাটস এন্ড আইএমটি, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান বেলাল হাসান রাজু, আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক আবু দাউদ, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম, ম্যাটস এন্ড আইএমটির পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্য ছাত্র-ছাত্রী গভর্নিং বডির সদস্য, এলাকাবাসি, অন্যন্য শিক্ষক শিক্ষিকা, কর্মচারি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park