1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ঈশ্বরদীর সাবেক মেয়র ও পৌর আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ঢাকায় আটক

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
ঈশ্বরদীর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park