1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কিসমত প্রতাপপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ 

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কিসমত প্রতাপপুর অঞ্চলে জামায়াতে ইসলামীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে কিসমত প্রতাপপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জামায়াতে ইসলামী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা,মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, প্রচার সেক্রেটারি ফরিদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, ১৫ নং জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল যুবায়ের হেলাল, বীর মুক্তিযোদ্ধা এসএম আজম, যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হোসেন, সালাউদ্দিন মীম, নবীরুদ্দিন মাষ্টারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park