হতাম যদি আমি তবে প্রজাপতির মতো ফুলের উপর বসিয়া ঘ্রান নিতাম ইচ্ছে মতো ।
পাখির মতো থাকলে ডানা কোথাও যেতে থাকতো না মানা ইচ্ছে ছিলো যতো, দেশ হতে দেশান্তরে যেতাম আমি আকাশ পানে কতই মজা হতো ।
বৃক্ষ হলে ছায়া ফেলে সবুজ পাতা দিতাম ঢেলে ক্লান্তি করতাম দুর পাখিরা সব ঝাক বেঁধেে আমারই শাখায় পা রেখে ডাকতো করুন সুর ।
ফুল বাগানের ফুল হলে মালি আমাকে নিতো তুলে গাঁথতো গলার মালা, পড়তো আমায় চুলের খোপায় ধরতো কেহ নাকের ডগায় সাজিয়ে রাখতো ডালা ।
ফসল যদি হতাম আমি সবার কাছে থাকতো দামী কৃষকের হতো উপকার, আদর করে তুলতো ঘরে হাট বাজারে বিক্রি করে চালাতো সে সংসার ।
যদি হতাম শিশির কনা গড়তাম আমি আলপনা দূর্বা ঘাসের পড়ে, ঠান্ডা হিমেল বাতাসে প্রকৃতির ঐ সুভাসে ফুলে ফলে যেত ভরে ।
রিমঝিম জিম বৃষ্টি হলে পরতাম আমি তালে তালে দিনে রাঁতে সাঁঝে, টিনের চালে শব্দ করে কলা পাতা ফরফরাইয়ে কত ব্যাঙ ডাকতে খালে ।
নদী ভরা জল হলে পড়ে নাও ভাসাতো পাল তুলে গাইতো মাঝি গান, এপাড় হতে ওপাড় যেত মাছি ধরিতে জাল ফেলাতো সবাই করতো স্লান ।